সামোরিতা হসপিটাল পর্ষদ সভা ২২ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামোরিতা হসপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর ১৯(১) ধারা অনুযায়ী আয়োজিত এ সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

একই সভায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.