দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির দর ছিল ৩ টাকা, যা বেড়ে ৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। ফলে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটি।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড। ফান্ডটির দরও ১০ শতাংশ বেড়েছে। এর ইউনিটের সমাপনী দর ৬ টাকা থেকে বেড়ে ৬ টাকা ৬০ পয়সা হয়েছে।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯ দশমিক ৯৬ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডগুলো হলো— ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স পিএলসি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.