দরবৃদ্ধির শীর্ষে আজিজ পাইপস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (১১ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে আজিজ পাইপস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৬ টাকা ৩০ পয়সা, যা বেড়ে দিনশেষে ৯৪ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।

বাংলাদেশ পেপার প্রোডাক্টস লিমিটেড ৯ দশমিক ৭১ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সালাম ক্রিসেন্ট ফিনিশিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.