সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ অক্টোবর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮২ দশমিক ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৭ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৯৯ পয়েন্ট। সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৮৮ দশমিক ৯৬ পয়েন্টে।

ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনে মোট ৫ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৫৭৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৫২ হাজার ২৮টি।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৫টির দর বেড়েছে এবং ১৫৬টির দর কমেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.