সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিটদর কমেছে ২২ দশমিক ৭৩ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে ফান্ডটির ইউনিটদর দাঁড়িয়েছে ১৩ টাকা ৬০ পয়সায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৭ টাকা ৬০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৮০ শতাংশ। আর ১৬ দশমিক ৬৭ শতাংশ দরপতন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এ ছাড়া দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে রয়েছে— সাইফ পাওয়ারটেক লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পেনিনসুলা চিটাগং লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.