দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৫ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ১৭ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির সপ্তাহজুড়ে ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৪ দশমিক ৬০ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা ইভিন্স টেক্সটাইলস পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬২ লাখ টাকার। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৫৩ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, মালেক স্পিনিং মিলস পিএলসি, ওরিয়ন ইনফিউশন পিএলসি, সোনালী আঁশ, এপেক্স ফুডস লিমিটেড এবং এনভয় টেক্সটাইলস পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.