সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে মেঘনা ব্যাংক পিএলসি। ব্যাংকের মেঘনা-পে অ্যাপের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান বাংলা কিউআর পেমেন্ট সেবাটির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এ সেবার মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা মেঘনা-পে অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের বাংলা কিউআর কোড স্ক্যান করে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।
এর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.