দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসের তুলনায় সূচকটি বেড়েছে ০ দশমিক ২১ শতাংশ।
এদিন ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৮ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৫ দশমিক ৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে। শতাংশের হিসাবে ডিএস৩০ বেড়েছে ০ দশমিক ৪২ শতাংশ এবং ডিএসইএস বেড়েছে ০ দশমিক ০৯ শতাংশ।
দিনশেষে ডিএসইতে মোট ৫৩০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৩৩৯টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৭৯টি ট্রেডে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭১টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৫০টির এবং অন্যান্য শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.