সূচকের উত্থানে লেনদেন শেষ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (৭ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ২৬ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬৩ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৯৩ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে ২ হাজার ৯৬ দশমিক ৮৪ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১১ দশমিক ৩০ পয়েন্ট বা ১.০৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬ দশমিক ০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনশেষে ডিএসইতে মোট ৬০৪ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯১টির শেয়ারদর বেড়েছে এবং ১৩৪টির কমেছে।

এদিন ডিএসইতে মোট ১৯ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৭৪২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৭২টি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.