রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে কুকুর উঠে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। নিরাপত্তার কারণে মতিঝিলগামী একটি ট্রেন থামিয়ে কুকুরটি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেন চলাচলে কয়েক মিনিট বিলম্ব হতে পারে বলে যাত্রীদের জানানো হয়।
মিরপুর-১১ থেকে শাহবাগের উদ্দেশে যাওয়া এক যাত্রী জানান, তার ট্রেনটি ফার্মগেট স্টেশনে প্রায় ১০ মিনিট থেমে ছিল। পরে কুকুরটি লাইন থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
কুকুরটিকে নিরাপদে সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা নেওয়া হয়। তারা লাইন থেকে কুকুরটি সরিয়ে নেওয়ার পর মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।
এ ঘটনায় কিছু সময়ের জন্য যাত্রীদের ভোগান্তি হলেও পরে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.