পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানিটির করপোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাইম ব্যাংকের ১৫ লাখ ১৫ হাজার ৬৬০টি শেয়ার কিনবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে প্রচলিত বাজারদরে এসব শেয়ার কেনা হবে।
আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে এই শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করবে ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.