দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৫ অক্টোবর) সূচকের পতনে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৩৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৫ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে ৫ হাজার ৪৭১ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসই-৩০ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে ২ হাজার ৮৩ দশমিক ২৪ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৩০ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে ১ হাজার ৮৭ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে ডিএসইতে মোট ২০৭ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির শেয়ারদর বেড়েছে, কমেছে ২০১টির।
এ সময় পর্যন্ত মোট ৬ কোটি ৮২ লাখ ২৭ হাজার ৭০৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ৬২ হাজার ৮৭৩টি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.