দরপতনের শীর্ষে সাইফ পাওয়ার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯ দশমিক ২১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএসএনএল লিমিটেডের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫২ শতাংশ। আর ৭ দশমিক ১৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স।

এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরএসআরএম স্টিল, বিআইএফসি, এনবিএল, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএলএফএসএল, ওরিয়ন ইনফিউশন এবং রিজেন্ট টেক্সটাইল।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.