ঢাকা ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনবেন স্পনসর পরিচালক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঢাকা ব্যাংক পিএলসির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির স্পনসর পরিচালক আবদুল হাই সরকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আবদুল হাই সরকার কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি প্রচলিত বাজারদরে (Prevailing Market Price) ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কিনবেন।

আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে তিনি ঘোষিত শেয়ার কেনার কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানিয়েছে ঢাকা ব্যাংক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.