নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৪ অক্টোবর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান। পাশাপাশি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশ নেবেন।

নয় দিনের সফরে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এ ছাড়া দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.