রাজধানীর বনানীতে সাফল্যের পর ঢাকার উত্তরা ও দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে আইসক্রিম ব্র্যান্ড সেভয় গ্যালারি।
উত্তরার নতুন আউটলেটটি উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে ট্রপিক্যাল দিলারা টাওয়ারের নিচতলায় অবস্থিত। একই দিনে কক্সবাজারের ডলফিন পয়েন্ট মোড়ে হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের নিচতলায় আরেকটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করা হয়েছে।
নতুন দুই আউটলেটের পাশাপাশি সেভয় গ্যালারির মেন্যুতেও যুক্ত হয়েছে নতুন আইটেম। দুটি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপের পাশাপাশি আট ধরনের নতুন মিল্কশেক পাওয়া যাবে।
সেভয় গ্যালারির সব আউটলেটে নিজস্ব শেফের তৈরি বিভিন্ন ধরনের ডেজার্ট, সিগনেচার মিল্কশেক ও বিশেষ খাবার থাকছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশ তৈরিতে আউটলেটগুলোর অভ্যন্তরীণ নকশায়ও গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন দুই ফ্ল্যাগশিপ আউটলেটের ইন্টেরিয়র ডিজাইন করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস।
শুধু আইসক্রিমের মধ্যে মেন্যু সীমাবদ্ধ না রেখে নতুন ও ভিন্নধর্মী ডেজার্ট এবং মিল্কশেকের মাধ্যমে গ্রাহকদের নতুন স্বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সেভয় গ্যালারি।
নতুন দুটি আউটলেট চালুর ফলে বর্তমানে বনানী, উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির মোট তিনটি আউটলেট হলো। এসব আউটলেটে নতুন আইটেমের পাশাপাশি ব্র্যান্ডটির সিগনেচার ডেজার্টও উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.