হরমুজ প্রণালিতে ৩ জাহাজে হামলা

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস অথরিটি জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হেনেছে।

সংস্থাটি বলছে, জাহাজগুলোর মধ্যে একটি হলো তেলবাহী ট্যাংকার ও আরেকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিবাহী জাহাজ। তৃতীয় জাহাজটি সম্পর্কে কিছু জানানো হয়নি। এ ঘটনার বিস্তারিত তথ্যও প্রকাশ করেনি সংস্থাটি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

অন্যদিকে, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.