লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩০ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ লেনদেনের মাধ্যমে কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিএনআইসিএল)। কোম্পানিটির ২৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২২ কোটি ১৬ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইভেন্স টেক্সটাইল লিমিটেড এবং এনভয় টেক্সটাইলস পিএলসি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.