শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে আর্টিস্টিক ডিজাইন লিমিটেড।

রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাদের আজাদ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর একজন উদ্যোক্তা পরিচালকও বটে।

তারা ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর (ডিএসই) মাধ্যমে পাবলিক/ব্লক মার্কেট থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কিনবে বলে জানিয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.