সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৭২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ৫ হাজার ৫৩২ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএস৩০ সূচক ১২ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ২ হাজার ৯৯ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ১২ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ১০৩ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ৩ হাজার ৪৮১টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার ১৫৯টি শেয়ার ও ইউনিট।

এদিন বাজারে ৭৫টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৭৭টির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.