সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৭৯ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ২০ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ২০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি, এনভয় টেক্সটাইল পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, প্যাসিফিক টেক্সটাইলস, ওরিয়ন ইনফিউশন পিএলসি এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ পিএলসি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.