লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

আজ লেনদেনের তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল মিলস, সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.