সূচকের পতনে লেনদেন ৭৫১ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৭৫০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ৫ হাজার ৫৭৮ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএস৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ২ হাজার ১১২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ১ হাজার ১১৫ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ১ হাজার ৩২৫টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৩ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ২৯৭টি শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ১৫৬টির দর বেড়েছে। বিপরীতে ১৮৬টির দর কমেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.