বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিল এনসিসি ব্যাংক

পরিবেশবান্ধব শিল্প এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাদা দুটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় অর্থায়ন করা হবে। প্রতিটি স্কিমে ১ হাজার কোটি টাকার তহবিল রয়েছে, যা পরিবেশবান্ধব শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়নের সুযোগ আরও বাড়াবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের ইভিপি ও সাসটেইনেবল ও উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজ সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে গ্রিন ফ্যাক্টরি নির্মাণ, পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে অর্থায়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানকে আরও পরিবেশসম্মত ও সম্পদ-দক্ষ উৎপাদন ব্যবস্থায় রূপান্তরিত করতেও এই অর্থায়ন সহায়ক হবে। এনসিসি ব্যাংকের জন্য এই উদ্যোগ টেকসই অর্থায়নের পরিধি বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস এবং শিল্পখাতের কার্বন ফুটপ্রিন্ট কমানোর লক্ষ্যের সঙ্গে অর্থায়নকে আরও কার্যকরভাবে যুক্ত করার সুযোগ তৈরি করবে। পরিবেশবান্ধব প্রযুক্তি ও জ্বালানি-সাশ্রয়ী অবকাঠামোয় বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্পায়নকে পরিবেশসম্মত প্রবৃদ্ধির ধারায় এগিয়ে নিতে এই পুনঃঅর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.