পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের সই করা ৩টি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে, ৪ জেলায় নতুন এসপি পদায়ন করা হয়েছে। নবগঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপপরিচালক মোহাম্মদ বদরুদ্দোজাকে নেত্রকোনার এসপি, মীর মনির হোসেনকে রাজবাড়ীর এসপি, পুলিশ সদরের এআইজি মো. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি এবং আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। তাকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
এছাড়া, ওএসডি থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর ডিআইজি কার্যালয়ে এবং ওএসডি থাকা পুলিশ সুপার জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.