রিহ্যাব সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করল হাইকোর্ট

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আপাতত রিহ্যাবের সভাপতি পদে আলী আফজালের দায়িত্ব বহাল থাকছে।

আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি নিয়ে আদেশটি দেন।

একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি মন্ত্রণালয়ের সচিবকে গত ১৫ সেপ্টেম্বর আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অমান্য করলে তা আদালত অবমাননার শামিল হবে বলে আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করে সিদ্ধান্ত দেয়। হাইকোর্টের আদেশের ফলে ওই সিদ্ধান্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.