যমুনা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের আইসিটি খাতের উন্নয়নে, রপ্তানি বহুমুখীকরণ এবং গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন সংক্রান্ত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকের গ্রাহকদের অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে যমুনা ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা সংশ্লিষ্ট স্কিমসমূহের নীতিমালা ও যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগ দেশের আইসিটি খাতের বিকাশ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়ন ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি-এর সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ প্রশান্ত সামির, এভিপি মো: সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.