প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রায়োরিটি ডেবিট কার্ড গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিতে ডিজাইনার ও বেসপোক টেইলর ব্র্যান্ড মিউস+ভিউস-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার (সেপ্টেম্বর ২১) ব্যাকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ডেবিট কার্ড গ্রাহকরা মিউস+ভিউস-এ ফ্যাব্রিক ও টেইলারিং সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকরা বিশেষ মূল্যে মানসম্মত ফ্যাশন ও টেইলারিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয় প্রাইম ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রায়োরিটি ব্যাংকিং, ভিসি, ডিস্ট্রিবিউশন, কনজ্যুমার ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং মিউস+ভিউস-এর ফাউন্ডার ও ক্রিয়েটিভ ডিরেক্টর ফয়সাল খান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব কাস্টমার প্রোপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মিউস+ভিউস-এর ম্যানেজার রিদওয়ান এম রহমান।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.