সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। দিন শেষে ফান্ডটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের ৮ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন ফান্ডটির সর্বোচ্চ দর ছিল ৮ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ১০ পয়সা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৬৮ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড-এর দর বেড়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। দিন শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ২৮ টাকা ৪০ পয়সায়।
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ঢাকা জেনারেল ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী ১ম মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ১ আইসিবিএ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.