যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে আছি আমি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিকট ভবিষ্যতে ঘটতে পারে ইরান সংক্রান্ত এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বর্তমানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার প্রশ্ন হলো, আমি কখন এবং কীভাবে পুরো দেশটিকে ধ্বংস করবো? তাদের উচিত সঠিক কাজটি করা।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের আগে ইরানের সামরিক বাহিনীর যৌথ সদর দপ্তর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর দেশটিকে সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের দেশগুলো যদি কোনো ভুল করে, তবে কোনো ধরনের পক্ষপাত বা সীমাবদ্ধতা ছাড়াই তার জবাব দেওয়া হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.