ভ্রমণপিপাসুদের জন্য ব্যাংক এশিয়ার বিশেষ ডিপোজিট স্কিম- ভ্রমণ

ভ্রমণ কমবেশি আমাদের সকলেরই প্রিয়। দৈনন্দিন জীবনের ক্লান্তি আর একঘেয়েমি কাটিয়ে উঠতে অবসরে অনেকে ভ্রমণে বেরিয়ে পড়েন। হতে পারে সেটা নিজের দেশে বা বিদেশে। একা অথবা বন্ধু-পরিজন নিয়ে। বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্যাকেজ ট্যুর আয়োজন এবং আকর্ষণীয় অফারের কারণে ভ্রমণপ্রিয় মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

তবে ভ্রমণের জন্য ইচ্ছা আর পরিকল্পনার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো অর্থ। কিন্তু দৈনন্দিন জীবনযাপনের ব্যয় নির্বাহ করে ভ্রমণের জন্য একসঙ্গে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

ভ্রমণপিপাসু এসব মানুষের জন্য ব্যাংক এশিয়ার রয়েছে- ‘ভ্রমণ’ নামে বিশেষায়িত ডিপোজিট স্কিম। বিশেষ এই ডিপোজিট স্কিমে রয়েছে আকর্ষণীয় মুনাফার হার। প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে মেয়াদান্তে মুনাফাসহ পাওয়া একটা বড় পরিমাণ অর্থে অনায়াসে পরিকল্পিত ভ্রমণ সম্পন্ন করা যায়।

এই স্কিমে আমানতকারী ১ থেকে ৩ বছরের মেয়াদে হিসাব খুলতে পারবেন। মেয়াদান্তে প্রয়োজনীয় প্রাক্কলিত অর্থের পরিমাণ বিবেচনা করে জমার কিস্তির পরিমাণ নির্ধারণ করা যায়। প্রয়োজনে মেয়াদপূর্তির পূর্বে জমাকৃত টাকা উত্তোলন করা যায়। এমনকি মোট জমার ওপর ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়।

যে কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারেন। ভ্রমণ স্কিম চালু করতে যোগাযোগ করুন ব্যাংক এশিয়ার যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট আউটলেটে। বিস্তারিত জানতে কল করতে পারেন ব্যাংক এশিয়ার কনটাক্ট সেন্টার নম্বরে- ১৬২০৫, সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.