সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স, শরিয়াহভিত্তিক ডিএসইএস এবং ডিএস৩০—তিন সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে।
ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৪৭ পয়েন্ট বা ০ দশমিক ৯১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৮২ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৯ দশমিক ১৮ পয়েন্ট বা ০ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ১ হাজার ১১৬ দশমিক ০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৭১ পয়েন্ট বা ০ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ২ হাজার ১১৪ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসইতে মোট ৫৩ হাজার ৭১৬টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে ৮ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ১৫৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৮ কোটি ৬৮ লাখ ৭৬ হাজার টাকা।
এদিন বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২১টির শেয়ারদর বেড়েছে, ২১টির কমেছে এবং ৩৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
ফলে দিনের প্রথমভাগের লেনদেনে ডিএসইতে সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদরেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.