সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে অবস্থান করেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৪ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১০ দশমিক ০৫ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, জাহিন স্পিনিং, প্রভাতী ইন্স্যুরেন্স, বেক্সিমকো, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.