সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইলস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইলস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২০ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৩৮ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৯৯ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, মেঘনা পেট, রিলায়েন্স ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, আইএফআইসি ব্যাংক এবং সোনারগাঁও টেক্সটাইল।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.