আইবিসিএফের চেয়ারম্যান হলেন শাহজালাল ইসলামী ব্যাংকের মোহাম্মদ ইউনুছ

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। একই সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পর্ষদ সভাকক্ষে আইবিসিএফের ৬৭তম সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

সভায় আগামী দুই বছরের জন্য ফোরামের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। দেশের ইসলামিক ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন আইবিসিএফের সদস্য ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালকরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ফিরোজুর রহমান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ সাহিদ।

এ ছাড়া শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন সভায় উপস্থিত ছিলেন।

আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী, ঢাকা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান এসইভিপি মো. টিপু সুলতান, ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং বিভাগের এভিপি মো. আজাদ রহমান এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলমও সভায় উপস্থিত ছিলেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দুই বছর আইবিসিএফের কার্যক্রম পরিচালিত হবে। ফোরামটি দেশের ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কাজ করে থাকে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.