সূচকের উত্থানে লেনদেন ৫৫৬ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ডিএসইএস ও ডিএস৩০ সূচক।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদের শেষে বাজারটির প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৯৪ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে ২ হাজার ৯২ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে মোট ১ লাখ ৬৮ হাজার ২০টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে ১৯ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৩৩০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৬ কোটি ২০ লাখ টাকা।

এ সময় বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০টির শেয়ারদর বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৫৩টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.