সুপারশপে কেনাকাটায় গ্রাহকদের জন্য আকর্ষণীয় পুরস্কারের সুযোগ নিয়ে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ইউনিমার্টের সঙ্গে যৌথভাবে আয়োজিত এ ক্যাম্পেইনে সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-ব্যাংকক রুটে দুজনের যাওয়া-আসার বিমান টিকিট।
সোমবার (১৪ সপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে দ্বিতীয় সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহকের জন্য থাকছে ঢাকা-কক্সবাজার রুটে দুজনের যাওয়া-আসার অভ্যন্তরীণ বিমান টিকিট। তৃতীয় সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন ইউনিমার্টে কেনাকাটার জন্য ১০ হাজার টাকার ভাউচার।
ক্যাম্পেইনে অংশ নিতে ফুডপ্যান্ডা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ইউনিমার্ট থেকে কেনাকাটা করতে হবে। একজন গ্রাহককে পুরো ক্যাম্পেইন সময়ে কমপক্ষে ১০ হাজার টাকার পণ্য কিনতে হবে। সেপ্টেম্বর মাসে একজন গ্রাহকের মোট কেনাকাটার পরিমাণের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
ফুডপ্যান্ডা জানিয়েছে, বড় শহরগুলোর সুপারস্টোরের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তারা রিটেইল ও গ্রোসারি সেবার পরিধি বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউনিমার্টের সঙ্গে এ বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
ক্যাম্পেইনের মাধ্যমে নিয়মিত কেনাকাটার পাশাপাশি গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা ও পুরস্কারের সুযোগ তৈরি করা হয়েছে। একই সঙ্গে সুপারশপের পণ্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটার সুবিধাও আরও সম্প্রসারিত হচ্ছে।
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম। খাবার, গ্রোসারি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পাশাপাশি প্রতিষ্ঠানটি অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সেবাও পরিচালনা করে। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া ও মিয়ানমারসহ এশিয়া প্যাসিফিকের ১০টি বাজারে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.