সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স, শরিয়াহভিত্তিক ডিএসইএস এবং ডিএস-৩০—তিন সূচকই নিম্নমুখী রয়েছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৪ পয়েন্ট বা ০ দশমিক ০৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৫ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ২ দশমিক ০১ পয়েন্ট বা ০ দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৮৩ দশমিক ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বা ০ দশমিক ০৭ শতাংশ কমে ২ হাজার ৭০ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে মোট ৪২ হাজার ৩৯৯টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৫ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৬১২টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৫ কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকা।

বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২২টির শেয়ারদর বেড়েছে, ১৮৫টির কমেছে এবং ৭৮টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.