চালু হয়েছে আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট

ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট আজ সকালে পুনরায় চালু হয়েছে।

আদানি কর্তৃপক্ষের হয়ে তাদের নিযুক্ত পিআর এজেন্সি আজ সকাল সাড়ে ১১ টায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ আজ সফলভাবে সকাল ৫ টা ১৭ মিনিটে চালু হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগে আজ সাড়ে ১১ টার মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির সিঙ্ক্রোনাইজেশন করা হবে। এই হিসেবে আজ দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এর একটি ইউনিট (ইউনিট-২) বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কার্যত অর্ধেকে নেমে আসে। তাতে দেশে বিদ্যুৎ ঘাটতি বেড়ে পরিস্থিতি অনেক নাজুক হয়ে উঠে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.