হুথিদের অভিযানে হস্তক্ষেপ না করার ইঙ্গিত ট্রাম্পের

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিযানে কোনো ধরনের হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান ট্রাম্প। সেখানে তাকে হুথিদের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিই।’

হুথিদের এই অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর ফলে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহে সৌদির একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে।

সৌদির তেল পাইপলাইনে হামলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইরান এ হামলার পেছনে জড়িত থাকতে পারে।

সৌদি আরবের একটি সূত্র জানিয়েছে, তাদের পাইপলাইনে হামলা হয়েছে ইরাক থেকে। এ ঘটনার পর ইরাক তাদের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত এবং হামলার তদন্ত করার আশ্বাস দিয়েছে। পরবর্তীতে দেশটি ইরান সীমান্তবর্তী প্রদেশে একটি ড্রোন উৎক্ষেপণযন্ত্র খুঁজে পায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মোখা দখল করতে গত সপ্তাহে অভিযান শুরু করে হুথি বিদ্রোহীরা। এর মধ্যে শুক্রবার সেখানে পৌঁছে যায় তাদের যোদ্ধারা। ওই সময় সেখানে থাকা সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সেনারা সরে যান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.