দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ বা ১২ টাকা ৬০ পয়সা।
সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ২৭ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান এবং নিটল ইন্স্যুরেন্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.