সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স, শরিয়াহভিত্তিক ডিএসইএস এবং ডিএস-৩০—তিন সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, সকাল ১১টা ২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৪১ পয়েন্ট বা ০ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭০ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ৬ দশমিক ০২ পয়েন্ট বা ০ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১ হাজার ১১৬ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৪৫ পয়েন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২ হাজার ১১০ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে মোট ৩৯ হাজার ৮৭৬টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ৮৩৬ টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৯ কোটি ৬০ লাখ টাকা।

বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯১টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৩৭টির কমেছে এবং ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.