গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্বে প্রবেশ করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় ও রিটেইল চেইন শপ ফ্রেশ সুপার মার্ট লিমিটেড। এ অংশীদারত্বের ফলে ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন আউটলেটে উপায়ের মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধের সুযোগ পাবেন গ্রাহকেরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে উপায়ের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠান দুটির প্রত্যাশা, এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ ও নির্বিঘ্ন পেমেন্ট অভিজ্ঞতা তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের খুচরা পণ্য বিপণন খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়াতেও এটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআইয়ের হেড অব অ্যাকাউন্টস মো. মুজিবুর রহমান, ফ্রেশ সুপার মার্ট লিমিটেডের হেড অব বিজনেস ফাইজুল হক রনি, এমজিআইয়ের সিনিয়র এজিএম, অ্যাকাউন্টস সৈয়দ মনিরুজ্জামান, ফ্রেশ সুপার মার্ট লিমিটেডের এজিএম, সাপ্লাই চেইন ও বিজনেস ডেভেলপমেন্ট মীর আবদুল হাফিজ এবং এমজিআইয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ক্রিয়েটিভ কনটেন্ট, পিআর এমডি আব্বাস।
উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট বিজনেস সাজ্জাদ আলম, হেড অব প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার, স্ট্র্যাটেজি জহির উদ্দিন মাহমুদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, করপোরেট সেলস মো. মামুনুর রশীদ এবং ম্যানেজার, মার্চেন্ট বিজনেস ইয়াসির ইবনে ইউসুফ।
উপায় ও ফ্রেশ সুপার মার্ট লিমিটেডের এ অংশীদারত্বকে বাংলাদেশের খুচরা পণ্য বিপণন খাতের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠান দুটি।
ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্রে উপায়ের ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা আরও সহজ ও কার্যকরভাবে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.