দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন মিলস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সি-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইভিন্স টেক্সটাইল লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফার কেমিক্যাল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল এবং কুইন সাউথ টেক্সটাইল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.