সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বাড়লেও ডিএসইএস ও ডিএস-৩০ সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। সেই সাথে গতদিনের তুলনায় কিছুটা বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেন শেষে ডিএসইএক্স ৮ দশমিক ৯৮ পয়েন্ট বা ০ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৬৭ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএসইএস সূচক ০ দশমিক ৫৬ পয়েন্ট বা ০ দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ১১৪ দশমিক ৮০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট বা ০ দশমিক ১১ শতাংশ কমে ২ হাজার ১১৩ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ১ লাখ ৮৫ হাজার ৯৮৭টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২০ কোটি ৩ লাখ ৫০ হাজার ১৯১টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৩২ লাখ টাকা।
আজ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৫০টির কমেছে এবং ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.