এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা রফিকুল ইসলাম মিয়া আরজু তার মালিকানাধীন ৩০ লাখ শেয়ার ভাই মো. আকতারুল ইসলামের কাছে উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে দেওয়া ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা রফিকুল ইসলাম মিয়া আরজু তার ভাই এবং কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার মো. আকতারুল ইসলামের কাছে ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন।
এক্সচেঞ্জের ট্রেডিং ব্যবস্থার বাইরে এই শেয়ার হস্তান্তর করা হবে। ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.