সূচকের বড় পতনে লেনদেন ৫৪৫ কোটি টাকা

রোববার (৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান তিনটি সূচকই কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া ৩৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ কমে ৫ হাজার ৫৫৮ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ২২ দশমিক ৬৫ পয়েন্ট বা ১ দশমিক ৯৯ শতাংশ কমে ১ হাজার ১১৫ দশমিক ৩৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ৫৪ পয়েন্ট বা ১ দশমিক ১৫ শতাংশ কমে ২ হাজার ১১৬ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৫৪৫ কোটি ২৭ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২০ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৬৯টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেন হয়েছে ১ লাখ ৭৮ হাজার ১৫০টি।

দিনের লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২০টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৩৪৮টির এবং ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.