ইরানের পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরের কাছে জ্বালানি বহনকারী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৫ সেপ্টেম্বর) হামাদান-সানান্দাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে। পরে ট্যাংকারটিতে আগুন ধরে গেলে সেটি বিস্ফোরিত হয়। আগুন আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনলেও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও তদন্ত কার্যক্রমের পর দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.