ইরানকে সমর্থন দেওয়া বন্ধ করতে এবং দেশটি থেকে ‘দূরে সরে যাওয়ার’ বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করছি… এই সংঘাতের দ্রুত অবসানের সবচেয়ে কার্যকর উপায় হলো কেউ যেন ইরানের শাসনব্যবস্থাকে কোনো ধরনের সমর্থন না দেয়।
তবে এই আহ্বান চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে।
ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার বরাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের অংশীদার ও বন্ধু রয়েছে, এবং আমরা এসব বন্ধুত্বপূর্ণ ও অংশীদারিত্বভিত্তিক সম্পর্ক বজায় রাখব এবং আরও উন্নত করব। অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এমন অবস্থানে নেই যে তারা তা “একচেটিয়াভাবে” করতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.