বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পে মেঘনা ব্যাংকের চুক্তি

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিতে মেঘনা ব্যাংক পিএলসি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির আওতায় কৃষিভিত্তিক কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাঈদুজ্জামান এবং মেঘনা ব্যাংক পিএলসির এসইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, মেঘনা ব্যাংক পিএলসির শাখা এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহাবুদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশগ্রহণের ফলে কৃষি ও গ্রামীণ অর্থায়নকে উৎসাহিত করার ক্ষেত্রে মেঘনা ব্যাংক পিএলসির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন সম্প্রসারণে ব্যাংকটির ভূমিকা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.